এখন ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রেম নয়, ছিল ফাঁদ! ভয়াবহ নির্যাতনের শিকার তরুণী

প্রেমের ফাঁদে ধর্ষণ, অন্তঃসত্ত্বা তরুণী; সন্তান জন্মের পর অস্বীকৃতি—প্রধান আসামি গ্রেফতার টাঙ্গাইলে

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মোঃ খাইরুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

সোমবার (২৭ এপ্রিল) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) রাতে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার খায়রুল ইসলাম এবং ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে নিয়মিত তাদের দেখা-সাক্ষাৎ হতো।

গত ৩১ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীর পরিবারের অনুপস্থিতির সুযোগে খায়রুল ইসলাম তার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরবর্তীতে খায়রুল ইসলাম ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ের নাটক সাজায়। এরই মধ্যে ভুক্তভোগী একটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পর খায়রুল ইসলাম ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং সন্তানকে নিজের বলে অস্বীকার করে।
এ ঘটনায় ভুক্তভোগী দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে দিনাজপুরের খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় গত ৩ মার্চ ২০২৬ একটি মামলা রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি খায়রুল ইসলাম আত্মগোপনে ছিল।

পরে খানসামা থানার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি খায়রুল ইসলাম কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
বিস্তারিত SEO চাই

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রেম নয়, ছিল ফাঁদ! ভয়াবহ নির্যাতনের শিকার তরুণী

প্রেমের ফাঁদে ধর্ষণ, অন্তঃসত্ত্বা তরুণী; সন্তান জন্মের পর অস্বীকৃতি—প্রধান আসামি গ্রেফতার টাঙ্গাইলে

প্রকাশিত হয়েছে: ১২:১৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬