এখন ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণ

পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর ২০৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের পরিকল্পনা, স্থান পরিদর্শন প্রতিমন্ত্রী আজাদের

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি মিরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে পঞ্চগড় শহর ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
এ সময় তিনি এলাকার কৃতী সন্তান সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই স্থানে সেতু নির্মাণের জন্য তিনি শুধু ডিও লেটার দেননি, বরং বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। বর্তমান সংসদ সদস্য নওশাদ জমিরও তাঁর নির্বাচনী ইশতেহারে সেতু নির্মাণের বিষয়টি উল্লেখ করেছেন।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০৩ কোটি টাকা ব্যয়ে চার ধাপে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে যান। সেখানে দোকানি ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। লিফলেটে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় তিনি এসব সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ১০:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬