এখন ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এলাকাবাসীর ক্ষোভ—দখলমুক্ত করে রাস্তা প্রশস্ত করার জোর দাবি

কলারোয়ায় সরকারি রাস্তার জমি দখল করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ

বিশেষ সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সরকারি রাস্তার জমি দখল করে অবৈধভাবে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর রায়টা বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত এ কে এম আনসার উদ্দিনের ছেলে মোঃ জহির উদ্দীন (খোকা) বাদী হয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোহাম্মদ মফিজুল ইসলাম ও মোঃ ইব্রাহিম হোসেন সরকারি রাস্তার জমি জবর দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।
এলাকাবাসী জানায়, নির্মাণকাজের সময় স্থানীয় সচেতন মানুষ বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়টা মাদ্রাসা থেকে বিএম নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় ৪০-৪৫ ফুট প্রশস্ত সরকারি রাস্তার অধিকাংশ অংশ দখল হয়ে গেছে। বর্তমানে মাত্র ১২-১৪ ফুট রাস্তা অবশিষ্ট রয়েছে, বাকিটা বিভিন্নভাবে দখল করে ঘর ও প্রাচীর নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এই রাস্তাটি রায়টা ও যুগিখালী ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একমাত্র চলাচলের পথ। রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এলাকাবাসী দ্রুত দখলমুক্ত করে রাস্তা পুনরুদ্ধার এবং প্রশস্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ গাজী জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং সংশ্লিষ্টদের বিল্ডিং অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অরিফুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “বিষয়টি তদন্তে লোক পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

এলাকাবাসীর ক্ষোভ—দখলমুক্ত করে রাস্তা প্রশস্ত করার জোর দাবি

কলারোয়ায় সরকারি রাস্তার জমি দখল করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৮:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬