এখন ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করতে গিয়ে সাংবাদিক ও জমির মালিককে মারধর, একজন অচেতন—অপরজনকে আটকে রাখার অভিযোগ

সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা, ‘সিন্ডিকেট’ বিরোধে উত্তেজনা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সোমবার (৩০ মার্চ ২০২৬):
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অফিসের প্রভাবশালী ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ এবং জমির মালিক মোকসুদার রশিদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
সোমবার দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা সূত্রে জানা যায়, খুলনার বানিয়াখামার এলাকার বাসিন্দা মোকসুদার রশিদের জমি রেজিস্ট্রির কাজে সহায়তার জন্য সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ সাব-রেজিস্ট্রি অফিসে যান। তবে অফিসে বিদ্যমান একটি অঘোষিত সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে গেলে বাধার মুখে পড়েন তারা।
অভিযোগ অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালী একটি চক্র হামলা চালায়।

আহত সাংবাদিক জিন্নাহ অভিযোগ করেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হোসেন টুটুল ওরফে ‘গোল্ড টুটুল’-এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাদের ‘ভারতীয় নাগরিক’ বলে মিথ্যা অপবাদ দিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারধর শুরু করে। এ সময় দলিল লেখক আবু হাসান, পান্না বেকারির মামুন, আশরাফুল ইসলাম ও আবু জাহিদ সবুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

হামলার একপর্যায়ে সাংবাদিক জিন্নাহ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
অন্যদিকে অভিযোগ রয়েছে, জমির মালিক মোকসুদার রশিদকে জোরপূর্বক দলিল লেখক সমিতির কার্যালয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, অফিসের ভেতরে মহিবুল্লাহ, গোল্ড টুটুল, তার ছেলে শিহাবসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি সাংবাদিককে বেধড়ক মারধর করে।

জমির মালিক মোকসুদার রশিদ বলেন,
“আমি আমার বৈধ জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। কিন্তু এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নির্ধারিত লোক বা অতিরিক্ত অর্থ ছাড়া কাজ করতে গেলে বাধা দেওয়া হয়। সাংবাদিক জিন্নাহ আমাকে সহযোগিতা করতে আসায় তাকে নির্মমভাবে মারধর করা হয়।”
তিনি হামলার বিচার ও নিজের নিরাপত্তা দাবি করেন।

তবে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাছির উদ্দীন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন,
“জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিস্ট্রি করার চেষ্টা করছিল। এ নিয়ে ধস্তাধস্তি হয়েছে।”

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান,
“খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করতে গিয়ে সাংবাদিক ও জমির মালিককে মারধর, একজন অচেতন—অপরজনকে আটকে রাখার অভিযোগ

সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা, ‘সিন্ডিকেট’ বিরোধে উত্তেজনা

প্রকাশিত হয়েছে: ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬