এখন ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে বিরোধ; পৃথক দুটি মামলায় ৩২ জন আসামি, আহত অন্তত ১৫ জন

মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪

মাগুরা প্রতিনিধি: ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও গ্রেপ্তার
সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের হয়।
এক পক্ষের আবুল হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
অপর পক্ষের মনিরুল শেখ ২০ জনকে অভিযুক্ত করে আরেকটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কীভাবে সংঘর্ষের সূত্রপাত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ভিজিএফ চালের কার্ড বণ্টন নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়।
বরাদ্দ নিয়ে বিরোধ
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। বুধবার সকালে সুবিধাভোগীদের তালিকা তৈরির সময় বরাদ্দের একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু। দাবি প্রত্যাখ্যান করা হলে বিরোধের সূত্রপাত হয়, যা রাতে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরে রূপ নেয়।
পুলিশের বক্তব্য
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (পিপিএম) জানান, দুই পক্ষের দায়ের করা মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ১৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে বিরোধ; পৃথক দুটি মামলায় ৩২ জন আসামি, আহত অন্তত ১৫ জন

মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪

প্রকাশিত হয়েছে: ০৩:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬