এখন ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ওসমান হাদি গুলিবিদ্ধ, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢামেকে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এ ঘটনার পর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাছাকাছি থাকা কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন তার সমর্থক ও রাজনৈতিক সহযোদ্ধারা। চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি বিভাগে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

হুমকির মুখে ছিলেন ওসমান হাদি

নির্বাচনের আগে থেকেই ওসমান হাদি একাধিকবার মৃত্যু ও সহিংসতার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে তাকে ভয়ভীতি ও হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছিলেন।

ঘটনার পর তদন্ত শুরু

গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার স্থান থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারে সক্রিয় ছিলেন ওসমান হাদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক বক্তব্য, সমাবেশ ও প্রচার কার্যক্রমের কারণে তিনি আলোচনায় ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ওসমান হাদি গুলিবিদ্ধ, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢামেকে নেওয়া হয়েছে

প্রকাশিত হয়েছে: ০২:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫