এখন ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাত

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী নিহত, চাঁদাবাজি নিয়ে বিরোধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সজিবের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সঙ্গে চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে তাঁর বাবাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, সাহেব আলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফোন পেয়ে বাড়ি থেকে বের হন সাহেব আলী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ছেলে মো. সজিব জানান, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় তাঁদের নিজস্ব বাড়ি রয়েছে। তাঁর বাবা দীর্ঘদিন ধরে বউবাজার এলাকায় বালুর ব্যবসা করতেন।

সজিবের দাবি, স্থানীয় রনিসহ কয়েকজন তাঁর বাবার নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করতেন। বিষয়টি জানতে পেরে তাঁর বাবা তাঁদের বাধা দেন। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয় বলে অভিযোগ করেন তিনি।
সজিব আরও জানান, সোমবার বিকেলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তাঁর বাবা। কিছুক্ষণ পর খবর আসে, বউবাজার এলাকায় তাঁকে গুলি করে খালের ভেতরে ফেলে রাখা হয়েছে। পরে স্বজনেরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ
নিহতের ছেলে সজিবের অভিযোগ, রনিসহ চার-পাঁচজন মিলে তাঁর বাবার কপাল ও শরীরের বিভিন্ন স্থানে গুলি করেন। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, নিহত সাহেব আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৯:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬