এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ নিয়ে স্ত্রী চলে যাওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর ব্যবসায়িক কাজে রাখা নগদ ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাসা থেকে চলে গেছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মৌচাক বুকস গার্ডেন এলাকার বাসিন্দা। প্রায় নয় মাস আগে ময়মনসিংহের কোতোয়ালী থানার মাসকান্দা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা লাইলী আক্তার (৩৮)-কে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে তারা মিজমিজি মৌচাক বুকস গার্ডেন এলাকায় একসঙ্গে বসবাস করে আসছিলেন।
শরিফুল ইসলামের লিখিত অভিযোগে বলা হয়, বিয়ের পর বেশ কিছুদিন ধরে তার স্ত্রী নিজের ইচ্ছামতো চলাফেরা করতেন। এ নিয়ে স্বামী কিছু বলতে গেলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই ভোর আনুমানিক ৬টার দিকে শরিফুল ইসলাম বাসায় থাকা অবস্থায় তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে কাপড়চোপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি দেখতে পান, বাসায় থাকা তার দেওয়া ১৩ ভরি স্বর্ণালংকারও নেই। ওই স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
এ ছাড়া ব্যবসায়িক কাজে বাসায় রাখা নগদ ৩২ লাখ টাকাও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন শরিফুল ইসলাম। তার দাবি, স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার সময় ওই নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।
ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও স্ত্রী এবং কথিতভাবে নিয়ে যাওয়া টাকা ও স্বর্ণালংকারের সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত লাইলী আক্তারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ নিয়ে স্ত্রী চলে যাওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬