এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
অভিযানে উদ্ধার ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৩টি রাম দা ও একটি মাইক্রোবাস; মোট ৪ আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার, বিভিন্ন মামলায় আরও ৩ জন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৩টি রাম দা এবং একটি মাইক্রোবাসসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ধর্ষণের চেষ্টা মামলার একজন এবং জিআর সাজা ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক

রবিবার (১২ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে একজন অস্ত্রধারীকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩টি দেশীয় ধারালো রাম দা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এছাড়া পৃথক অভিযানে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে জিআর সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

অভিযানে উদ্ধার ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৩টি রাম দা ও একটি মাইক্রোবাস; মোট ৪ আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার, বিভিন্ন মামলায় আরও ৩ জন আটক

প্রকাশিত হয়েছে: ০৬:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬