এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীপুর এলাকায় পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা উদ্ধার, মাদক আইনে মামলা

মতলব উত্তরে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাতে উপজেলার হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুল কাদির মোল্লা (৩০), তিনি হাজীপুর গ্রামের মৃত আক্তার মোল্লা ওরফে আতাউর রহমানের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ১০টা ২৫ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
অভিযানটি পরিচালিত হয় জেলা পুলিশ সুপার রবিউল হোসেন-এর সার্বিক নির্দেশনায়। এছাড়া জাবীর হুসনাইন সানীব (সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল) এবং মোহাম্মদ কামরুল হাসান (ওসি, মতলব উত্তর থানা)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাদেকুর রহমান। তার সঙ্গে ছিলেন সহকারী উপ-পরিদর্শক মনির হোসাইনসহ পুলিশের একটি টিম। তারা হাজীপুর এলাকার আতাউর মোল্লার ব্রিজের ওপর থেকে আব্দুল কাদির মোল্লাকে আটক করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হাজীপুর এলাকায় পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা উদ্ধার, মাদক আইনে মামলা

মতলব উত্তরে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৩:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬