এখন ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাতভর নির্যাতনের পর বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা, স্থানীয়দের উদ্ধার—এলাকায় তীব্র ক্ষোভ

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে পালাল দুর্বৃত্তরা

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গণধর্ষনের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন এক তরুণী। রাতভর নির্যাতনের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ধানক্ষেতে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ওই তরুণীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই অবাদে সড়ক দিয়ে চলাফেরা করতো সে। পরিবারের সদস্যদের ধারনা ছিলো বৃষ্টির মধ্যে মেয়েটি হয়তো নিজ কক্ষেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। রাতভর নির্যাতনের পর দুষ্কৃতকারীরা ফেলে যায় মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে। পরে বাড়ি থেকে কাপড় এনে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার পর তরুণীর চোখেমুখে ছিলো আতঙ্কের ছাপ এবং লোকজন দেখে মুহূর্তেই ভয়ে আঁতকে উঠছে সে।

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই স্নেহ ও ভালোবাসতো। তার সাথে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। এলাকা বাসির ধারণা মাদকসেবিরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কেননা মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেছেন তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিস্তারিত seo চাই

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাতভর নির্যাতনের পর বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা, স্থানীয়দের উদ্ধার—এলাকায় তীব্র ক্ষোভ

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে পালাল দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে: ১২:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬