এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
লাইসেন্সবিহীন ও হালনাগাদ অনুমোদন না থাকায় সদর ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে শাস্তিমূলক ব্যবস্থা

নারায়ণগঞ্জে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ সংবাদদাতাঃ আজ ০১ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত “মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)” নামক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায় করছে প্রশাসন

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জৈনপুর ক্লিনিক”-এ পরিচালিত পৃথক অভিযানে ক্লিনিকটির হালনাগাদকৃত লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত দুইটি মোবাইল কোর্ট অভিযানে সার্বিক নির্দেশনা ও সমন্বয় করেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং স্বাস্থ্যসেবা খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লাইসেন্সবিহীন ও হালনাগাদ অনুমোদন না থাকায় সদর ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে শাস্তিমূলক ব্যবস্থা

নারায়ণগঞ্জে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ১১:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬