এখন ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাসি ও নষ্ট খাবার রাখার দায়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে সুগন্ধা রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার সুপরিচিত সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে বাসি ও নষ্ট খাবার সংরক্ষণ এবং পরিবেশনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফ্রিজ ও সংরক্ষণ কক্ষে রাখা পুরনো চিকেন গ্রিল, টিকা, কাবাবসহ বিভিন্ন রকমের বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার করা হয়। পরিদর্শনে খাদ্য তৈরির স্থানেও অপরিচ্ছন্নতার চিত্র দেখা যায়।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। বাসি-নষ্ট খাবার রি-ফ্রিজ করে গ্রাহকদের পরিবেশন করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ এবং ভোক্তা অধিকার সুরক্ষা আইনে শাস্তিযোগ্য।

অভিযানে জেলা পুলিশ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, বাজারে খাবারের গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাসি ও নষ্ট খাবার রাখার দায়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে সুগন্ধা রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৯:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫