এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কালিয়াকৈরে কবর থেকে মরদেহ তুলে ঘরে রাখার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ

কবর খুঁড়ে মায়ের মরদেহ ঘরে রাখলেন ছেলে সজিব: গাজীপুরে চাঞ্চল্য

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের মোথাজুরী এলাকায় কবর থেকে মায়ের মরদেহ তুলে নিজ ঘরে রেখে দেওয়ার রোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছেলে সজিব হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানা গেছে।

মৃত খোদেজা বেগম (৫০) মোথাজুরী এলাকার মৃত আনতাজ আলী খানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একমাত্র ছেলে সজিবকে নিয়েই বসবাস করতেন।

আত্মহত্যা, দাফন—তারপর লোমহর্ষক ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ নভেম্বর) দুপুরে সজিবের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে মানসিক চাপে খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জানাজা ও দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

কিন্তু রাতের অন্ধকারেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। সজিব গোপনে মায়ের কবর খুঁড়ে মরদেহ তুলে এনে নিজের ঘরে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে। কেউ বুঝতে না পারলেও সোমবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়রা কবর খোলা দেখে সন্দেহ করেন।

পুলিশ গিয়ে ভাঙল দরজা—ঘরে মিলল লেপে মোড়ানো মরদেহ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সজিবের ঘরের তালা ভাঙে। ঘরের ভেতর মশারির নিচে লেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায় খোদেজা বেগমের মরদেহ।

পরিবারের অভিযোগ: হত্যার হুমকি দিচ্ছে সজিব

মৃত খোদেজার বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন,
“সজিব আমাকে ফোন দিয়ে বলেছে— তার মাকে কেন মাটিতে দাফন দিয়েছি। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা সবাই আতঙ্কে আছি।”

পুলিশ বলছে—ঘটনা অস্বাভাবিক, তদন্ত চলছে

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন,
“ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক এবং হৃদয়বিদারক। স্থানীয়দের সহায়তায় মরদেহ পুনরায় দাফন করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, সজিবকে দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও অঘটন ঘটতে পারে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কালিয়াকৈরে কবর থেকে মরদেহ তুলে ঘরে রাখার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ

কবর খুঁড়ে মায়ের মরদেহ ঘরে রাখলেন ছেলে সজিব: গাজীপুরে চাঞ্চল্য

প্রকাশিত হয়েছে: ০৭:০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫