এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত

রাঙামাটি সদর উপজেলায় পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বাজার এলাকায় অবস্থিত ব্রিজটি ভেঙে পড়ে যায়। 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী দল ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ব্রিজে ওঠে। এরপর হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে ট্রাকের তিনজন মারা যায়। 

ব্রিজটি ভেঙে যাওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে। ট্রাকটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিল। 

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত

প্রকাশিত হয়েছে: ০৯:১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১