
রাঙামাটি সদর উপজেলায় পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বাজার এলাকায় অবস্থিত ব্রিজটি ভেঙে পড়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী দল ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ব্রিজে ওঠে। এরপর হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে ট্রাকের তিনজন মারা যায়।
ব্রিজটি ভেঙে যাওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে। ট্রাকটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিল।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম