এখন ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ের জগদল বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি মানিক, সম্পাদক নূর ইসলাম

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ মানিক খান এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ২ হাজার ১৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯১০ জন ব্যবসায়ী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে এম এ মানিক খান, সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মাহামুদুল হাসান রাকিব, সহ-সভাপতি পদে মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সানাউল্লাহ, দপ্তর সম্পাদক পদে ফরহাদুজ্জামান ফরহাদ, অর্থ সম্পাদক পদে হারুন অর রশীদ এবং ক্রীড়া, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে ইসমাইল হোসেন, তহিদুল ইসলাম ও জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ধর্মবিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এম এ মানিক খান ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর হোসেন দুলু পেয়েছেন ৫১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোকছেদ আলী পেয়েছেন ৪৫৯ ভোট।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত সভাপতি এম এ মানিক খান ও সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, জগদল বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। তাঁরা বাজারের সাধারণ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার জগদল একটি গুরুত্বপূর্ণ হাট-বাজার। সরকারি তথ্য অনুযায়ী, জগদল হাটের আয়তন ২ দশমিক ৬৮ একর।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ের জগদল বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি মানিক, সম্পাদক নূর ইসলাম

প্রকাশিত হয়েছে: ১০:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬