এখন ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জননিরাপত্তার স্বার্থে অবৈধ সব মোবাইল ফোন নিবন্ধন জরুরি : টিক্যাব

শনিবার টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর আহ্বায়ক মো. মুর্শিদুল হক বলেন, এতে অবৈধভাবে আমদানি, চুরি ও নকল নিম্ন মানের মোবাইল ফোন প্রতিরোধ সম্ভব হবে এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে ও মোবাইল ফোনের হিসাবও রাখা যাবে।

বাজারে প্রতিবছর ২৫-৩০ ভাগ মোবাইল ফোন আসে অবৈধভাবে পথে। সরকার বছরে প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব হারায়।

নিবন্ধন পদ্ধতি চালু হলে রাজস্ব ফাঁকি ঠেকানো সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে টেলিযোগাযোগ খাতের গ্রাহক উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের বড় একটি অংশ গ্রামীণ ও স্বল্পশিক্ষিত। তাই নিবন্ধন পদ্ধতিকে যথাযথভাবে সহজ ভাষায় তুলে ধরতে হবে।

পুরোনো মোবাইল ফোন পুনরায় বিক্রি ও বিদেশ থেকে উপহার হিসেবে পাওয়া মোবাইল ফোন নিবন্ধনের বিষয়ে সহজ ও কার্যকর পদ্ধতি জরুরি।

বর্তমানে গ্রাহকদের হাতে থাকা সচল অবৈধ মোবাইল ফোন বন্ধ না করার সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি তুলে মুর্শিদুল হক বলেন, গ্রাহকদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারে বিটিআরসি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জননিরাপত্তার স্বার্থে অবৈধ সব মোবাইল ফোন নিবন্ধন জরুরি : টিক্যাব

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১