এখন ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়

পঞ্চগড়ে শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক প্রতিনিধি সম্মেলন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে পঞ্চগড়ে শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় চা সেক্টরের সভাপতি আবুল বাশার বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ড. মো. জিয়াউল হক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি এবং জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি ও কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের কল্যাণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত ভূমিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়

পঞ্চগড়ে শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক প্রতিনিধি সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৩:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬