এখন ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পারিবারিক মনোমালিন্যের পর রাতেই বাসা থেকে বের হন; এখনো মেলেনি কোনো সন্ধান, তথ্য থাকলে যোগাযোগের আহ্বান

গাজীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার পর থেকে নিখোঁজ তরুণী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বসবাসকারী মোসাম্মৎ মঞ্জিলা বেগম (প্রায় ১৯-২০) নামে এক তরুণী কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে রাতের বেলা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, মঞ্জিলা বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ মঞ্জু। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালবাড়ী মেলামাইন গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। পাশাপাশি তিনি নতুন বাজার এলাকার একটি কারখানায় কর্মরত ছিলেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। এরপর রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, মঞ্জিলা বেগমের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে পরিচিতজনদের পাশাপাশি বিভিন্ন স্থানে তার খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে দেশের সকল মানুষের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। কোনো ব্যক্তি যদি মঞ্জিলা বেগমকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ (WhatsApp/IMO): ০১৯৭০-১৭৫৭১৬
পরিবারের আশা, সবার আন্তরিক সহযোগিতায় মঞ্জিলা বেগমকে দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পারিবারিক মনোমালিন্যের পর রাতেই বাসা থেকে বের হন; এখনো মেলেনি কোনো সন্ধান, তথ্য থাকলে যোগাযোগের আহ্বান

গাজীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার পর থেকে নিখোঁজ তরুণী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

প্রকাশিত হয়েছে: ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬