এখন ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যের (এমপি) জন্য বরাদ্দ দেওয়া পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড়-১ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। পাশাপাশি তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফিসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের পুরাতন ভবনে এমপির জন্য বরাদ্দ করা এই পরিদর্শন কক্ষটি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংসদ সদস্যের বিভিন্ন দাপ্তরিক ও স্থানীয় বিষয় নিয়ে মতবিনিময়ের কাজে ব্যবহারের সুযোগ তৈরি করবে।
উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনের মধ্যে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৭:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬