এখন ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বন্ধ চিনিকল চালু করবে সরকার? পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে শিল্পমন্ত্রী

বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে শিল্পমন্ত্রী

পঞ্চগড় সুগার মিল ঘুরে দেখলেন শিল্পমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বন্ধ থাকা সুগার মিল পরিদর্শনে গিয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার বন্ধ থাকা এসব চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায়। তিনি আরও বলেন, বন্ধ মিলগুলো চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রাজস্ব আহরণের সুযোগ বাড়বে এবং সরকার ও দেশের জনগণ উভয়ই উপকৃত হবে। পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখা সম্ভব হবে এবং মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের পথও উন্মুক্ত হবে।

আজ শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী আরও বলেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষী ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিলটি যাতে লাভজনক ভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। মিলগুলোর সংস্কার ও আধুনিকায়নের সম্ভাবনা এবং বিকল্প উপায়গুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এর আগে পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএসএফআইসি এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান সহ মিল সংশ্লিষ্টরা।
পরে মতবিনিময় সভাশেষে কৃষক,শ্রমিক-কর্মচারীরা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন৷

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বন্ধ চিনিকল চালু করবে সরকার? পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে শিল্পমন্ত্রী

বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে শিল্পমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬