এখন ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফ্রি অ্যাকাউন্ট, তাৎক্ষণিক ডেবিট কার্ড ও QR সুবিধা—ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়াতে নানা উদ্যোগ

গ্রাহক সেবা বাড়াতে ক্যাশলেস উদ্যোগ: পঞ্চগড়ে পূবালী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “ক্যাশলেস বাংলাদেশ” গড়ার লক্ষ্যে গ্রাহক সেবা আরও আধুনিক ও সহজ করতে পঞ্চগড়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক। এরই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে “ক্যাশলেস পঞ্চগড়” কর্মসূচি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফিতা কাটা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস কার্যক্রমের সূচনা করা হয়।

ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন
ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন

পূবালী ব্যাংক পঞ্চগড় শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নগদ লেনদেন কমিয়ে সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আলতাব হোসেন, পঞ্চগড় শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম এবং পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি শরীফ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য রাখা হয়েছে নানা সুবিধা, যার মধ্যে রয়েছে—
ফ্রি ব্যাংক হিসাব খোলার সুযোগ
তাৎক্ষণিক প্রি-ডেবিট কার্ড প্রদান
মোবাইল ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা
বায়োমেট্রিক রেজিস্ট্রেশন
ব্যবসায়ীদের জন্য POS মেশিন ও বাংলা QR কোডের আবেদন সুবিধা
বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় ও খরচ কমানোর পাশাপাশি আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হয়। তাই দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই। এই উদ্যোগের মাধ্যমে পঞ্চগড়ের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহজেই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ফ্রি অ্যাকাউন্ট, তাৎক্ষণিক ডেবিট কার্ড ও QR সুবিধা—ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়াতে নানা উদ্যোগ

গ্রাহক সেবা বাড়াতে ক্যাশলেস উদ্যোগ: পঞ্চগড়ে পূবালী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন

প্রকাশিত হয়েছে: ০৬:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬