
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হিসেবে নবনির্বাচিত হওয়ায় সাংবাদিক লুৎফর রহমান টুটুল–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল “ক্রাইম লেটার”–এর পরিবার।
লুৎফর রহমান টুটুল বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম লেটার–এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি টাঙ্গাইল জেলার গ্রামীণ জনপদে বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছেন।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি হিসেবে তার এই নির্বাচিত হওয়াকে গ্রামীণ সাংবাদিকতার জন্য একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছে ক্রাইম লেটার পরিবার। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তার নেতৃত্বে টাঙ্গাইলে রুর্যাল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরজেএফ।
ক্রাইম লেটার পরিবারের পক্ষ থেকে আরও আশা প্রকাশ করা হয়, লুৎফর রহমান টুটুল তার অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনকে আরও সুসংগঠিত ও কার্যকর একটি সাংবাদিক সংগঠনে পরিণত করবেন।
পরিশেষে, তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।
















