এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
“দেশের চাবি আপনার হাতে”—নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভোটার সচেতনতা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • বিশেষ সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক দায়িত্ববোধ জোরদারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টা ঘটিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল— “দেশের চাবি আপনার হাতে”।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ডিডিএলজি নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান হিসাব কর্মকর্তা হেমায়েত হোসেন, বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুহা তাবিল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রোগ্রামার শ্রমণ মজুমদার রুদ্র।

    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ অপরিহার্য। একই সঙ্গে গণভোট–২০২৬ নাগরিকদের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুযোগ, যা রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে।
    তাঁরা আরও বলেন, ভোট প্রদান কেবল একটি অধিকার নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে নির্ভীকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
    সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্বুদ্ধকরণ সভা নিয়মিত আয়োজনের দাবি জানান।
    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ভোটার সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

“দেশের চাবি আপনার হাতে”—নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভোটার সচেতনতা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬