
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ অপরিহার্য। একই সঙ্গে গণভোট–২০২৬ নাগরিকদের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুযোগ, যা রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে।
তাঁরা আরও বলেন, ভোট প্রদান কেবল একটি অধিকার নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে নির্ভীকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্বুদ্ধকরণ সভা নিয়মিত আয়োজনের দাবি জানান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ভোটার সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম