এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • রেজাউল করিম
  • প্রকাশিত হয়েছে: ০৭:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৬২ পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সকালে পঞ্চগড় শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাঈখুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ০৭:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫