
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
[caption id="attachment_34844" align="aligncenter" width="300"]
পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত[/caption]
সকালে পঞ্চগড় শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাঈখুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম