এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রেড ক্রিসেন্ট দিবসে পঞ্চগড়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা

পঞ্চগড়ে রেডক্রিসেন্ট সোসাইটি দিবস পালিত

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃরেড ক্রিসেন্ট সোসাইটি দিবস উপলক্ষে পঞ্চগড়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। ৬ মে বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও রেড ক্রিসেন্ট পঞ্চগড় ইউনিটের সহ সভাপতি  জাহিরুল ইসলাম কাচ্চু।
এসময় বক্তব্য রাখেন কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মফিজ উদ্দীন, পঞ্চগড় ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য একেএম কামরুজ্জামান শাহান শাহ, এডভোকেট নাসির উদ্দিন সরকার,
শিশির আসাদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন , সোসাইটির সদস্য ও পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আনতারা সাদিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা রাকিবুল হাসান বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন। পরে রেড ক্রিসেন্টের পঞ্চগড় ইউনিটের আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরন, সিনিয়র সেচ্ছাসেবকদের সংবর্ধনা ও সেবা মূলক কাজের সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রেড ক্রিসেন্ট দিবসে পঞ্চগড়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা

পঞ্চগড়ে রেডক্রিসেন্ট সোসাইটি দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ০২:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬