পঞ্চগড় জেলা প্রতিনিধিঃরেড ক্রিসেন্ট সোসাইটি দিবস উপলক্ষে পঞ্চগড়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। ৬ মে বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও রেড ক্রিসেন্ট পঞ্চগড় ইউনিটের সহ সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু।
এসময় বক্তব্য রাখেন কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মফিজ উদ্দীন, পঞ্চগড় ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য একেএম কামরুজ্জামান শাহান শাহ, এডভোকেট নাসির উদ্দিন সরকার,
শিশির আসাদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন , সোসাইটির সদস্য ও পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আনতারা সাদিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা রাকিবুল হাসান বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন। পরে রেড ক্রিসেন্টের পঞ্চগড় ইউনিটের আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরন, সিনিয়র সেচ্ছাসেবকদের সংবর্ধনা ও সেবা মূলক কাজের সম্মাননা প্রদান করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম