এখন ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” স্লোগানে বর্ণাঢ্য আয়োজন

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে এ আয়োজন। সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলা এই পুষ্টি সপ্তাহে জনস্বার্থে কাজ করা পুষ্টি প্রতিষ্ঠান বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ সময় অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফতাবুর রহমান হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী মিয়া এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং হাজী ছফির উদ্দিন বালিকা স্কুল অ্যান্ড কলেজের মোট ২৪ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করেন।
আয়োজকরা জানান, পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে। বক্তারা শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য গ্রহণ ও স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” স্লোগানে বর্ণাঢ্য আয়োজন

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৪:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬