এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
“দক্ষ নেতৃত্বে উন্নয়ন”—সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান

চৌধুরী বাড়ি রেললাইন আদর্শ বাজার নির্বাচন ২০২৬: কার্যকারী সদস্য পদে শহিদুল ইসলাম হৃদয়ের দোয়া ও সমর্থন প্রত্যাশা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন চৌধুরী বাড়ি রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬ উপলক্ষে কার্যকারী সদস্য পদপ্রার্থী হিসেবে মোঃ শহিদুল ইসলাম হৃদয় ব্যবসায়ী ও সর্বসাধারণের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন। তিনি বাজারের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রার্থী হৃদয় জানান, দীর্ঘদিন ধরে তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা, সম্ভাবনা ও চাহিদা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ—দক্ষতা বিবেচনা করে সঠিক প্রার্থীকে ভোট দিন।”
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে শহিদুল ইসলাম হৃদয়কে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। তারা মনে করছেন, নতুন নেতৃত্ব বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
উল্লেখ্য, চৌধুরী বাড়ি রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোটারদের প্রত্যাশা—যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাজারে শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

“দক্ষ নেতৃত্বে উন্নয়ন”—সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান

চৌধুরী বাড়ি রেললাইন আদর্শ বাজার নির্বাচন ২০২৬: কার্যকারী সদস্য পদে শহিদুল ইসলাম হৃদয়ের দোয়া ও সমর্থন প্রত্যাশা

প্রকাশিত হয়েছে: ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬