এখন ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচিতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০ বছর পূর্তি উদযাপন

১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন: সম্মান, গৌরব ও দেশপ্রেমের অনন্য দিন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ ১ ডিসেম্বর অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে প্রীতিভোজ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+, বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, অধিনায়ক পঞ্চগড় ব্যাটালিয়ান (১৮ বিজিবি) লেঃ কর্নেল আব্দুল্লাহ মুহাম্মদ কায়েস। এছাড়া বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।
জানা যায়, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই ব্যাটালিয়ন বর্তমানে ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। চলতি বছরে ব্যাটালিয়নটি ১৬ জন আসামি ও ১ কোটি ৭৯ লাখ টাকার বেশি চোরাচালানী পণ্য আটক করে সুনাম অর্জন করেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচিতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০ বছর পূর্তি উদযাপন

১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন: সম্মান, গৌরব ও দেশপ্রেমের অনন্য দিন

প্রকাশিত হয়েছে: ১১:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫