এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ কেক কাটা, আলোচনা সভা এবং দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এ উপলক্ষে আয়োজন করা হয় সাদামাটা কিন্তু প্রাণবন্ত এক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি যুবায়ের খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না। তিনি বক্তব্য রাখেন এবং সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠান শেষে মোট অর্ধশতাধিক দুস্থ ছেলে-মেয়ের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, মানুষের সেবায় এগিয়ে আসাই এ সংগঠনের মূল লক্ষ্য, যা আগামীতেও অব্যাহত থাকবে।

সংগঠনের উদ্দেশ্য

রক্তের অভাবে যেন কোনো রোগীর প্রাণহানি না ঘটে—এ লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবামূলক ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ বছরে তিন শতাধিক রোগীকে রক্ত সহায়তা দেয়ার কথা জানান।

আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করাই তাদের প্রধান প্রয়াস।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে: ১২:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫