এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ

লুৎফর রহমান টুটুল, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির নীতিমালা অমান্য করার অভিযোগে জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতি এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় সমিতির টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ছাইদুল হক সাদু, বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান টুটুল এবং সাধারণ সম্পাদক মামুন সফিউল্লা ও ইউনিয়নের সকল কর্মচারী।

বক্তারা অভিযোগ করেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির নিয়মনীতি মানছে না এবং বিভিন্ন পরীক্ষায় প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করছে, যা আইনবিরুদ্ধ।

তারা হুঁশিয়ারি দিয়ে জানান, তিন দিনের মধ্যে সমিতির সঙ্গে আলোচনা না হলে এবং নিয়ম মেনে পরিচালনা না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৫:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫