এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন

মোঃ রেজাউল করিম আলম,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের ব্যানারে বুধবার (১ জানুয়ারি) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াছমিন আরা লিখিত বক্তব্যে বলেন,জেলা কমিটির সুপারিশ ছাড়া অনুমোদন করা হয়েছে উপজেলা আহবায়ক কমিটি।যাহা গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি। অনুমোদনকৃত কমিটি গঠনের ক্ষেত্রে সদর উপজেলার কোন শিক্ষককে না জানিয়ে এবং কোন সভার আহ্বান না করে কতিপয় শিক্ষক মনগড়া কমিটি গঠন করে। কমিটিতে বিগত স্বৈরাচার সরকারের আমলে সুবিধা গ্রহনকারী কতিপয় শিক্ষকরা এই কমিটিতে স্থান পেয়েছে এবং যারা বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে সরাসরি জড়িত ছিলো।বিতকির্ত ব্যক্তিদের নিয়ে ঘরে বসে কমিটি গঠন করার কারণে শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদেরকে অবহিত না করে সদস্য হিসাবে রাখা হয়েছে।এজন্য সেচ্ছায় ১১ জন পদত্যাগ করে, আহবায়ক কমিটি অবাঞ্চিত ঘোষনা করছি।

এ সময় দরদরিয়া পাড়া স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান,চিকনমাটি স্কুলের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম,মালিপাড়া সরকারি স্কুলের মিজানুর রহমান,বারোপাটিয়া স্কুলের ইসমাইল হোসেন,কাজীপাড়া স্কুলের সহকারি শিক্ষক কাজী আওলাদ হোসেন,তুলারডাঙ্গ স্কুলের আবু দাউদ মোঃআব্দুস সাত্তার প্রমূখসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,১৯ ডিসেম্বর আফরোজা প্রধানকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। 

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫