মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বর্তমান চ্যালেন্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবক দের করনীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর রোজ শনিবার সকাল ১১ টায় প্রথম বারের মত পঞ্চগড় সরুকারি অডিটোরিয়াম হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় আল ইহসান হজ গ্রুপ ও স্কুল অব দা হলি কোরআন এর আয়োজনে পেরেন্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময় একটি চ্যালেন্জিং সময়। এ সময়ে আদর্শ সন্তান প্রতি পালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবক দের অনেক চ্যালেন্জ নিতে হয়। সেদিক বিবেচনা করে উত্তর বঙ্গের মধ্যে পঞ্চগড়ে এই প্রথম অভিভাবক দের করনীয় নিয়ে সরকারি অডিটোরিয়াম হল রুমে প্যারেন্টিং প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নানা দিক ও বিষয় নিয়ে আলোচনা করা হয় এতে প্রায়( ৫) শতাধিক অভিভাবক এতে অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ এইচএম রায়হানুল কবির প্যারেন্টিং ও শিক্ষক প্রশিক্ষক পরিচালক আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইন ঢাকা এ কে এম নজরুল ইসলাম লেখক ও ইসলামী গবেষক স্কুল বিশেষজ্ঞদুষ্ট পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব তৌহিদুল ইসলাম মনির হোসেন চেয়ারম্যান ক্রিয়েট বিজনেস গ্রুপ বাংলাদেশ মিজান রহমান লেখক ও অনুবাদ সাইকোলজি অফ চাইল্ড চট্টগ্রাম এইচ এম মনিরুল ইসলাম মোল্লা সভাপতি স্কুল অফ দ্য হলি কোরআন পঞ্চগড়।

















