এখন ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ৬৪ কিলোমিটার সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এর মধ্যে বগুড়া অংশের ৬৪ দশমিক ২৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেন। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালিভাবে তিনি এই উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করেন।

বুধবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই সড়ক উদ্বোধন প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, উদ্বোধনকৃত সড়কগুলো হলো জেলার নন্দীগ্রামের ওমারপুর, জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সড়ক ও দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়ক। এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ১১২ কোটি টাকা। এছাড়া নন্দীগ্রাম থেকে কাথম-কালিগঞ্জ-রানীনগর সড়ক। যার ব্যয় হয়েছে ৪৫ কোটি টাকা। মোট ব্যয় হয়েছে প্রায় ১৫৭ কোটি টাকা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

বগুড়ার ৬৪ কিলোমিটার সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২