মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- নবগঠিত বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) এর কালীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দের অভিষেক ও নকল ভেজালমুক্ত ঔষধ এর বাজার সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ ৫ নভেম্বর শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির কালীগঞ্জ শাখার সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোঃ আনোয়ারুল আজিম আনার এমপি ।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতা করেন, কেন্দ্রিয় কমিটির পরিচালক মোঃ আকতারুজ্জামান,কালীগঞ্জ পৌরসভা মেয়র, মোঃ আশরাফুল আলম আশরাফ, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক রহমত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী,কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির জেলা সভাপতি রফিকুল করিম সোম, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মোঃ সাবজাল হোসেন, সমিতির জেলা নেতা মোস্তাকিবুর রহমান ঝন্টু প্রমূখ।
পরে প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি হিসেবে সরোয়ার হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে মাহমুদ হাসান লিটনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম (ইনতা)।

















