বিশেষ সংবাদদাতা -ঃ নাঙ্গলকোট ঢালুয়া মন্নরা বাজার যমুনা ব্যাংকের(এজেন্ট ব্যাংকিং) শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মন্নরা বাজার যমুনা এজেন্ট ব্যাংকিং-এর স্বত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান এবিএম সাদী।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংকের এসএভিপি মোঃ জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান নাজমুল হাসান বাছির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ লুৎফুর রহমান, মোঃ জসিম উদ্দিন মেম্বার, মন্নারা বাজার মালিক সমিতির সভাপতি মোঃ আলী আক্কাস, এসকে রাজিবুল ইসলামসহ প্রমূখ।

অতিথিরা বক্তব্যে বলেন- ব্যাংকিং সেবা থেকে যেন কোন গ্রাহক বঞ্চিত না হয়, সেজন্য দেশের আনাচে কানাচে এজেন্ট ব্যাংকিং-এর শাখা চালু করা হয়েছে। অনেক পরিবারের সদস্য না থাকায় দুরের শাখায় যাতায়াতের সমস্যার কারণে ভোগান্তি হয়। ব্যবসায়ীদের হাতের নাগাড়ে শাখা থাকলে, তাদের সময় অপচয় হয় না।
ডিজিটাল বাংলাদেশে সকল ডিজিটাল সেবা গ্রাহকদের প্রদান করবে বলে যমুনা ব্যাংকের কর্মকর্তাদের অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করেন।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বিভিন্ন বিষয় নিয়ে অতিথিবৃদ তাদের বক্তব্যে আলোচনা করেন।
















