মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান খেলার মাঠ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ রক্ষার দাবিতে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়সহ বিভিন্ন পর্যায়ে শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে কেন্দ্র করে জাতীয় দলের অনেক খেলোয়াড় খেলে গেছেন। প্রতিদিনই এলাকার যুবকরা এ মাঠে খেলাধুলা করে। কিন্তু এ মাঠটি তার ঐতিহ্য হারাতে বসেছে। মাঠটি এখন উঁচু নিচু হয়ে খেলার অনুপোযোগি হয়ে পড়েছে। একদিকে পুকুর পাড় ভেঙ্গে মাঠটি ছোট হয়ে এসেছে।
মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, ক্রীড়ামোদি মহবীর আলম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, আবু বক্কর, আনোয়ার মিয়া, নিয়াজ আহমেদ, সজিব, আতিক তুষার, আরাফত ভূইয়াসহ আরো অনেকে অংশ নেন। মাঠটি সংস্কার করে খেলার উপযোগি করার দাবি জানান তারা।
















