এখন ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন! আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন! আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক:
১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠল স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

পুরো ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। স্পেনের একটি গোল বাতিলও হয়, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ১০৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস জালের দেখা পেয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা, কিন্তু স্পেনের রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি।

ম্যাচের শেষদিকে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে রক্ষণের চাপ আরও বেড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় নিশ্চিত করে স্পেন।

এই জয়ের মাধ্যমে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিল স্পেন। অন্যদিকে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো ফাইনালেই।

ফাইনালটি ছিল দুই প্রজন্মের লড়াই হিসেবেও আলোচনায়। একদিকে অভিজ্ঞ লিওনেল মেসি, অন্যদিকে তরুণ তারকা লামিনে ইয়ামালের নেতৃত্বে স্পেন। শেষ পর্যন্ত নতুন প্রজন্মের স্পেনই বিশ্ব ফুটবলের মুকুট নিজেদের মাথায় তুলে নেয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন! আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন! আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়

প্রকাশিত হয়েছে: ০৪:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬