মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এক অভিযানে দু’টি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। অনুমোদন না থাকায় বন্ধ করে দেওয়া ওই দু’টি প্রতিষ্ঠান হলো, পৌর এলাকার খৈয়াসারের লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং কুমারশীল মোড়ের আলিফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

অভিযান সূত্র জানায়, জেলা সদরে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনুমোদন না নিয়ে চলার খবরে অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় দু’টি বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা দিয়ে সিলগালা করে দেওয়া হয়।

















