এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি আদেশ অমান্য করে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন প্রধান শিক্ষক

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ বিদ্যালয় শুরুর আধাঘণ্টা পূর্বে থেকে শ্রেণিকক্ষে নিয়মিত প্রাইভেট পড়ানো হচ্ছে। আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দৃশ্য দেখা গেছে।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু হায়াত বুরখান উদ্দিন আহমেদ নিজেই কয়েকজন শিক্ষার্থী কে প্রাইভেট পড়াচ্ছেন। সংবাদ কর্মীকে দেখে দাঁড়িয়ে তড়িঘড়ি করে শিক্ষার্থীদের প্রাইভেট ছুটি দিয়ে দেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিদিন নিয়মিত শ্রেণী কক্ষে প্রাইভেট পড়েন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীসহ ১০ থেকে ১২ জন শিক্ষার্থী, এর জন্য প্রতি মাসে প্রধান শিক্ষককে ৫০০ টাকা করে প্রাইভেট ফি দিতে হয় তাদের।

কয়েকজন অভিভাবক জানিয়েছেন আগের মত পড়াশোনা স্কুলগুলোতে নেই, বেশিরভাগ স্কুলে স্কুলের মাস্টারের কাছে না পড়লে পরীক্ষায় ফেল করে,পড়াশোনা চালিয়ে যেতে হলে টিউশনির বিকল্প নেই।পরীক্ষায় ভালো ফল করানোর কথা বলে প্রাইভেট পড়ানোর কথা বলেন এই প্রধানশিক্ষক সহ কয়েকজন শিক্ষক। এজন্য অনেক অভিভাবক প্রাইভেট পড়ান সন্তানদের। ক্ষতি হয় অন্য শিক্ষার্থীদের।

এ বিষয়ে আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হায়াত বুরহানউদ্দিন আহমেদ বলেন, এই ব্যাপারে সাক্ষাতে কথা বললে ভালো হয়। সন্ধ্যার পরে সংবাদকর্মীর সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান এই শিক্ষক।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরকারি আদেশ অমান্য করে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন প্রধান শিক্ষক

প্রকাশিত হয়েছে: ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২