তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুুুুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৪ জুলাই রোববার
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দরগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কচুয়া -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছেন। একইদিন একই মাঠে আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ -০ গোলে চোরখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এদিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেছেন।এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তদন্ত ওসি উছমান গনি, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপির চেয়ারম্যান ইউপি সভাপতি নাজিম উদ্দীন বাবু, বাধাইড় ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সম্পাদক আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন আমিন , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু সাইদ, মাইনুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ফুটবল প্রেমি মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন এলাকার বিশেষায়িত শিশুদের মাঝে হুইল চেয়ার, স্ক্র্যাচ, কানেশোনা যন্ত্র, চমশা বিতরণ এবং দরিদ্র ও অসুস্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন প্রধান অতিথি। একই দিন এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।
















