এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের বার্ষিক উন্মুক্ত বাজেট (২০২২-২০২৩) ঘোষণা

মোঃ জহির উদ্দিন, তিতাস প্রতিনিধি -ঃ কুমিল্লার তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ এর উন্মুক্ত বাজেট শাহ্পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে (৩০/০৫/২০২২ইং) বিকাল ৩ঘটিকায় শুরু হয়ে মাগরিব এর পূর্ব মুহুর্ত পর্যন্ত চলে। ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মজিদপুর ইউপি. এর সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম। এবার ইউপি এর ১ কোটি ৮৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকা বাজেট ঘোষণা করা হয়,যা গত অর্থ বছরের তুলনায় ১৩ লক্ষ ৫ হজার ৪২০ টাকা কম।এই ইউনিয়নের ১৭.৯৪ বর্গ কিলোমিটার এলাকায় ৩০২৫৭ জন্য লোকের বসবাস।

স্থানীয় এম.পি. সেলিমা আহমেদ (মেরী) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত বাজেট অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। এতে সভাপতির দায়ীত্ব পালন করেন ৯নং মজিদপুর ইউপি. চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত বাজেট পাঠ করেন ইউপি. সচিব মোঃ আনোয়ার হোসেন। এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক। ৯টি ওয়ার্ডের মেম্বারসহ এলাকার আমন্ত্রিত গণ্য মান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত থেকে বিভিন্ন রকমের প্রশ্নোত্তরের মাধ্যমে উক্ত বাজেটকে প্রাণবন্ত করে তোলেন।
পরিশেষে উক্ত সম্পূরক বাজেটের শুভ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তিতাসের বার্ষিক উন্মুক্ত বাজেট (২০২২-২০২৩) ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২