মোঃ রেজাউল করিম,পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ
পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোদা উপজেলা বালিকা দল ও পঞ্চগড় সদর উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মে) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত অনুর্ধ ১৭ বালক ও বালিকা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় তেতুঁলিয়া উপজেলা পরিষদ দলকে ৬-০ গোলে পরাজিত করে বোদা উপজেলা পরিষদ বালিকা দল।

খেলায় আলপি ৪ ও শিউলী রানী ২ টি গোল করে।অপর খেলায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ দলকে ২-১ গোলে পরাজিত করে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ দল চ্যাম্পিয়ন হয়।
সদর উপজেলা দলের জিসান দুটি গোলই করেন।খেলায় জেলার ৫ টি উপজেলার ১২ টি দল অংশ নেয়।খেলা শেষে সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
















