জাকির হোসেন, পবা প্রতিনিধি -ঃ পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এর ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌর ২ নং কাউন্সিলর ও প্যানেল মেয়র আজিজুল হক, ৮নং কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯ নং জাহাঙ্গীর আলম, ৪ নং মাসুদ পারভেজ, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মাননান, উপ-সহকারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বড়গাছী ইউনিয়ন পরিষদ সদস্য মুনসুর রহমান, জিয়াউর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মনিরা বেগম ও দুলালী বেগম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রী এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পবা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান এর তত্বাবধানে খেলা পরিচালনা করেন রেফারী মিলন মাহমুদ, আফসার আলী, মাহাবুবুর রহমান বাচ্চু, ওয়াজনবী, এবং ধারা ভাষ্যে ছিলেন শাহিজুল ইসলাম, ইসারুল হক। উল্লেখ্য, ২য় দিনের ১ম খেলায় হরিয়ান ইউনিয়ন পরিষদ দল ১-০ গোলে বড়গাছী ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হন এবং ২য় খেলায় হরিপুর ইউনিয়ন পরিষদ দল খেলায় অংশগ্রহণ না করায় নওহাটা পৌরসভা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামীকাল ৩য় দিনের বেলা ২ টায় ১ম খেলায় অংশগ্রহণ করবেন দর্শনপাড়া ইউনয়ন পরিষদ দল বনাম দামকুড়া ইউনিয়ন পরিষদ দল এবং বিকেল ৩.৩০ টায় ২য় খেলায় কাটাখালী পৌরসভা দল বনাম হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ দল।
















