এখন ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সামারি ট্রায়ালের ১৩ জন, মাদক মামলায় দুইজন এবং সিআর-জিআর ওয়ারেন্টভুক্ত আটজনসহ ২৭ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেফতার ২৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন মামলার ২৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী, সুমিলপাড়া বিহারী ক্যাম্প, মিজমিজিসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ জানায়, গ্রেফতার ২৭ জনের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৩ জন, ৫০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আটজন, সড়ক দুর্ঘটনা মামলার একজন এবং সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার তিনজন রয়েছেন।
সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার তিনজন হলেন—মো. আতাউর রহমান (৩২), সায়হান শরীফ ওরফে সায়হাম (৩৫) এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৬৫)।
পুলিশের তথ্যমতে, অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারির কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদেরও গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এই অভিযান মাদক ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সামারি ট্রায়ালের ১৩ জন, মাদক মামলায় দুইজন এবং সিআর-জিআর ওয়ারেন্টভুক্ত আটজনসহ ২৭ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেফতার ২৭

প্রকাশিত হয়েছে: ১১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬