এখন ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ছায়া জাতিসংঘ সম্মেলন, কূটনৈতিক নেগোশিয়েশনে দুই শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ে জাতিসংঘের আদলে ‘ছায়া জাতিসংঘ’, কূটনৈতিক নেগোশিয়েশনে দুই শতাধিক তরুণ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: জাতিসংঘের আদলে বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশ নিয়েছেন পঞ্চগড়ের দুই শতাধিক শিক্ষার্থী। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে তরুণদের পরিচিত করতে জেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মডেল ইউনাইটেড ন্যাশনস’ বা ‘ছায়া জাতিসংঘ’ সম্মেলন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। পঞ্চগড় পাইওনিয়ার্সের আয়োজনে এ সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
সম্মেলনে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন। প্রথম দিন জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে আয়োজিত অধিবেশনে শরণার্থী সংকট, মানবাধিকার ও নিরাপদ আশ্রয় নিয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন, যুক্তি-তর্ক, আলোচনা ও কূটনৈতিক নেগোশিয়েশনে অংশ নেন তারা।
আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা নয়, বরং বিভিন্ন দেশের স্বার্থ ও অবস্থান বিবেচনায় নিয়ে সমঝোতায় পৌঁছানো, জোট গঠন এবং প্রস্তাব তৈরির বাস্তবধর্মী অনুশীলনের সুযোগ পাচ্ছেন।
সম্মেলনের আগে কর্মশালায় প্রস্তুতি
মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অনলাইন ও অফলাইন কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
পরে বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতির ভিত্তিতে চূড়ান্ত সম্মেলনের জন্য অংশগ্রহণকারীদের বাছাই করা হয়। ফলে মূল সম্মেলনে শিক্ষার্থীরা নির্দিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট দেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে প্রস্তাব তৈরির সুযোগ পান।
তরুণদের দক্ষতা বিকাশে গুরুত্ব
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় পাইওনিয়ার্সের পরিচালক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জানার পাশাপাশি যুক্তি উপস্থাপন, মতবিনিময়, দলগতভাবে কাজ করা এবং ভিন্নমতের সঙ্গে সমঝোতার মতো দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, লেখক ও আইনজীবী ব্যারিস্টার নওফল জমির, বিএনপি নেতা আদম সুফিসহ পঞ্চগড় পাইওনিয়ার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার বিভিন্ন অধিবেশন, আলোচনা, নেগোশিয়েশন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটির মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ছায়া জাতিসংঘ সম্মেলন, কূটনৈতিক নেগোশিয়েশনে দুই শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ে জাতিসংঘের আদলে ‘ছায়া জাতিসংঘ’, কূটনৈতিক নেগোশিয়েশনে দুই শতাধিক তরুণ

প্রকাশিত হয়েছে: ০৮:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬